কাজেই সুলতানের দ্বিতীয় দফা শুটিংয়ের কাজ শিকেয় তোলা রইল। এখন ভাইজানের বিশ্রামই মুখ্য।
বেশ কিছুদিন ধরেই কঠিন পরিশ্রম আর টানা কাজের মধ্যে আছেন সালমান খান। এসব কাজের ধকলের পাশাপাশি ‘সুলতান’ ছবির জন্য কুস্তির প্রশিক্ষণ, আর প্রথম দফা শুটিংয়ের কাজও করতে হয়েছে এই তারকা অভিনেতাকে। পাশাপাশি বেশ কিছুদিন ধরে টানা ‘বজরঙ্গি ভাইজান’ এবং এরপর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচারের কাজেও কম ধকল পোহাতে হয়নি তাঁকে। বলতে গেলে এর জন্য পুরো ভারত চষে বেড়াতে হয়েছে তাঁকে। এর ওপর আছে রিয়েলিটি শো ‘বিগ বস’ এর কাজ। নেহাত সালমান খান; অন্য কেউ হলে নিশ্চিত আরও বেহাল দশাই হতো তাঁর।
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ভাইজানের এই বিশ্রাম মাহাত্ম্যের কথা। সুলতানের দ্বিতীয় দফা শুটিংয়ের অংশে কুস্তির বিষয়টি আছে বলেই পূর্ণ বিশ্রামে যেতে চাইছেন সালমান খান। কুস্তির ধকল তো আর কম নয়! রীতিমতো ফিট হয়েই শুটিংয়ে অংশ নিতে চান এই ‘বজরঙ্গি ভাইজান’ তারকা। টাইমস অব ইন্ডিয়া।
No comments:
Post a Comment